শর্তাবলী (Terms & Conditions)

EBillZen অ্যাপ এবং সেবা ব্যবহারের বিস্তারিত নিয়মাবলি

শর্তাবলী গ্রহণ

আমাদের অ্যাপ ব্যবহার করার মাধ্যমে, আপনি নিম্নোক্ত শর্তাবলী গ্রহণ করছেন। আপনি যদি এই শর্তাবলীর কোন অংশের সাথে একমত না হন তবে দয়া করে আমাদের অ্যাপটি ব্যবহার করবেন না।

ব্যবহারকারীর রেজিষ্ট্রেশন
  • নিবন্ধন প্রক্রিয়াঃ আমাদের অ্যাপটি ব্যবহার করতে আপনাকে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
  • অ্যাকাউন্ট আপডেটঃ মনে রাখতে হবে, আপনার ব্যবহৃত মোবাইল নম্বরটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এবং আপনার ডাটা অ্যাকসেসে সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
মিটার বিল গণনা
  • মিটার রিডিংঃ রিডিংটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিবেন। ভুল হলে তৎক্ষণাৎ মিটার আপডেট করে নিন।
  • ডেটা নিরাপত্তাঃ অ্যাপে ব্যবহৃত সমস্ত ডেটা আমাদের সার্ভারে নিরাপদে সংরক্ষণ করা হয়।
  • তথ্য হালনাগাদঃ ব্যবহারকারীর ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে "মুছে ফেলুন" অপশন ব্যবহার করলে এবং তথ্য হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ড্যাশবোর্ড ও বিল শেয়ারিং
  • বিল শেয়ারিংঃ অ্যাপের মাধ্যমে হিসাবকৃত বিল শেয়ার করা যায়। ব্যবহারকারীরা জেনারেট করা টেক্সটটি এডিট করা থেকে বিরত থাকবেন। এডিট করার ফলে কোনো ক্ষতি হলে তার দায়ভার ব্যবহারকারীর।
একাউন্ট এবং ডেটা মুছে ফেলা
  • অ্যাকাউন্ট মুছে ফেলা: এই প্রক্রিয়াটি অপরিবর্তনীয়। একবার সাপোর্ট মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ডিলিট করা সম্পন্ন হলে ডেটা স্থায়ীভাবে মুছে যায় যা আর পুনরুদ্ধার করা সম্ভব নয়।
দায়বদ্ধতা
  • ডেটার নির্ভুলতা: আমরা সঠিক তথ্য প্রদানের চেষ্টা করি, তবে মিটার রিডিং এবং গণনার সম্পূর্ণ নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না। ব্যবহারকারীরা ইনপুট যাচাই করার জন্য দায়ী।
সরকারি আইন
  • এই শর্তাবলী বাংলাদেশ-এর আইন দ্বারা নিয়ন্ত্রিত। যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতের একচেটিয়া এখতিয়ারের অধীন হবে।